ঢাকা শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • হারানো অস্ত্র উদ্ধারে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা করলো র‍্যাব-৮ বাকেরগঞ্জে বাগবিতণ্ডার জেরে যুবককে কুপিয়ে হত্যা  এক রাজা ইলিশ ১৬ হাজারে বিক্রি বিদেশ থেকে বাবার আনা আখরোট দিলো সহপাঠীদের, খেয়ে হাসপাতালে ৭ ছাত্রী ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠন, এপিবিএনের ক্ষমতা বৃদ্ধি খাতা পুনর্নিরীক্ষণে বদলে গেলো বরিশালের ৩ হাজারের বেশি শিক্ষার্থীর ফল ফলজ-বনজ বৃক্ষে বরিশালকে সবুজ বেষ্টনীতে আচ্ছাদিত করা হবে: বিভাগীয় কমিশনার বরিশালে পুলিশ হেফাজতে নারীর মৃত্যু, হত্যার অভিযোগ স্বামীর বরিশালে ভাড়া বাসা থেকে পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • আফ্রিকার অলরাউন্ডার বিয়র্ন ফর্টুইনের সস্ত্রীক ইসলাম ধর্ম গ্রহণ

    আফ্রিকার অলরাউন্ডার বিয়র্ন ফর্টুইনের সস্ত্রীক ইসলাম ধর্ম গ্রহণ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার বিয়র্ন ফর্টুইন ইসলাম গ্রহণ করেছেন। ২০১৯ সালের সেপ্টেম্বরে দক্ষিণ আফ্রিকা দলের হয়ে আন্তর্জাতিক ম্যাচে অভিষেক করা এই অলরাউন্ডার শনিবার নিজের ইনস্টাগ্রাম একাউন্টের স্টোরিতে তার ইসলাম গ্রহণের বিষয়ে ছবি শেয়ার করেন।

    স্ত্রী মিয়েশকা আয়সেনের ইনস্টাগ্রাম একাউন্টে ইসলাম গ্রহণের ঘোষণা দেয়া এক ছবি বিয়র্ন নিজ একাউন্টের স্টোরিতে শেয়ার করেন। ছবিতে বিয়র্নকে ঐতিহ্যবাহী মুসলিম পোশাক ও টুপি এবং তার স্ত্রীকে হিজাব ও বোরকা পরে থাকতে দেখা যায়।

    ছবির ক্যাপশনে বলা হয়, 'রমজান মাসে গত রাতে বিয়র্ন তার শাহাদাত পাঠ করেছে, আলহামদুলিল্লাহ। তিনি তার নতুন নাম পছন্দ করেছেন ইমাদ। তোমার জন্য গর্বিত @bjornfortuin।'

    দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের হয়ে একটি ওয়ানডে ও সাতটি টি-টোয়েন্টি খেলেছেন ফর্টুইন। সাতটি টি-টোয়েন্টিতে ব্যাট হাতে ৩৫ রান নিয়েছেন ও বল হাতে ছয় উইকেট শিকার করেছেন।

    সূত্র: ইনস্টাগ্রাম ও দ্য নামাল


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ