ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • ওবায়দুল কাদেরের বোনের বাসায় ককটেল হামলা

    ওবায়দুল কাদেরের বোনের বাসায় ককটেল হামলা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নোয়াখালী- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বোন তাহেরা বেগমের (৬৯) বাস ভবনে ককটেল হামলার ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

    শনিবার দিবাগত রাত ১২টা ২০ মিনিটের দিকে উপজেলার বসুরহাট পৌরসভার ৯নম্বর ওয়ার্ডের মন্ত্রীর ছোট বোনের বাসা তাহেরা মঞ্জিলকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়।

    তাহেরা বেগম জানান, তার বড় ছেলে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছে। উপজেলা আওয়ামী লীগের রাজনীতি নিয়ে তার বড় ছেলের সাথে তার ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার সাথে বিরোধ চলছে। ওই বিরোধের জের ধরে মির্জা কাদেরের কয়েকজন অনুসারী এই ককটেল হামলার ঘটনা ঘটিয়েছে। একের পর এক ককটেল বিস্ফোরণের আওয়াজে আমরা বাসার ভিতরে সকলে আতঙ্কিত হয়ে পড়ি।

    সেতুমন্ত্রীর ভাগনে হুমায়ুন রশীদ মিরাজ বলেন, ‘আমার বড় ভাই ঢাকায় অবস্থান করছেন। বাসায় মা, আমি এবং আমার স্ত্রী ছিলাম। রাত ১২টা ২০ মিনেটের দিকে মির্জা কাদেরের অনুসারী বসুরহাট পৌরসভার ৩নং ওয়ার্ডের কেচ্ছা রাসেল, সাজু, দীপক, ৯ নম্বর ওয়ার্ডের জিসানসহ ১০-১৫ জন আমাদের বাসার পিছন থেকে বাসাকে লক্ষ্য করে ককটেল হামলা চালায়।

    এ সময় তারা বিকট শব্দে ১৫টির মত ককটেল বিস্ফোরণ ঘটায়। তারা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যাওয়ার সময় আমরা বাসার ভিতর থেকে জানালা দিয়ে কয়েকজনকে দেখতে পাই।

    এ ব্যাপারে কোম্পানীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। কয়টি ককটেল বিস্ফোরণ হয়েছে পুলিশ তা খতিয়ে দেখছে। এ ঘটনায় লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ