ঢাকা শনিবার, ২২ অগাস্ট ২০২৬

Motobad news

মাটি খুঁড়তে গিয়ে রিভলবার উদ্ধার

মাটি খুঁড়তে গিয়ে রিভলবার উদ্ধার
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশালে মাটি খুড়তে গিয়ে পুরাতন অকেজো একটি রিভলবার পাওয়া গেছে। খবর পেয়ে রিভলবারটি উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (১৪ নভেম্বর) দুপুরে সদর উপজেলার  কাশিপুরের মগড়পারা গ্রামের খান বাড়ির পাশের ধানক্ষেত থেকে রিভলবারটি উদ্ধার করে পুলিশ।


জানা গেছে, খান বাড়ির সেন্টু হাওলাদার ও তার ছেলে সাইফুল ইসলাম খান বাড়ির পাশে ধানক্ষেতে চাষাবাদ করার জন্য মাটি খুঁড়তে থাকেন। এসময় সেখানে থাকা আকাশ মনি গাছের শিকড়ের পাশ থেকে পলিথিনে প্যাচানো অবস্থায় একটি রিভলবারটি দেখতে পায় বাবা ও ছেলে। পরে এয়ারপোর্ট থানা পুলিশকে খবর দিলে তারা এসে রিভলবারটি উদ্ধার করে।

এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমলেস চন্দ্র হালদার বলেন, পরিত্যক্ত অবস্থায় পুরাতন, জং ধরা, অকেজো একটি রিভলবার উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে।


এমবি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন