গৌরনদীতে পরিবেশকের গোডাউন থেকে সাত লাখ টাকা চুরি

স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড গৌরনদী পরিবেশকের গোডাউনের তালা ভেঙ্গে সাত লাখ টাকা চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় গৌরনদী মডেল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। রোববার সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। টরকী বাসষ্ট্যান্ড ডাঃ হারুন অর রশিদ সুপার মাকের্টে শনিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
স্থানীয় পরিবেশক মনিরুল ইসলাম সরদার জানান, বৃহস্পতি থেকে শনিবার পর্যন্ত বিক্রিত ৭ লক্ষ ২২ হাজার তিনশত টাকা ব্যাগের মধ্যে করে শনিবার দিবাগত রাতে মাকের্টের গোডাউনের ভিতরে কার্টুনের মধ্যে রেখে তালাবদ্ধ করে বাসায় যায়। রোববার সকালে মার্কের্টের প্রধান ফটক ও গোডাউনের তালা ভেঙ্গে সংঘবদ্ধ চোরেরা শুধু উল্লেখিত টাকা নিয়ে যায়।
গৌরনদী মডেল থানার ওসি মোঃ আফজাল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এইচকেআর