ববিতে 'বঙ্গবন্ধু ও বাংলাদেশ' এবং 'বঙ্গমাতার জীবন ও কর্ম' শীর্ষক কুইজ প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী সম্পন্ন

বরিশাল বিশ্ববিদ্যালয় আয়োজিত 'বঙ্গবন্ধু ও বাংলাদেশ' এবং 'বঙ্গমাতার জীবন ও কর্ম' শীর্ষক অনলাইন কুইজ প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী সম্পন্ন হয়েছে। বরিবার বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ দাশ কনফারেন্স হলে এ পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন। সভাপতির বক্তব্যে উপাচার্য বলেন, তরুণ প্রজন্মকে মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে হবে। যার নেতৃত্বে এ দেশটি স্বাধীন হয়েছে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং এ সবকিছুতে যিনি প্রেরণা যুগিয়েছেন সেই মহিয়সী নারী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব দেশের জন্য যে ত্যাগ স্বীকার করেছেন তা সম্পর্কে তরুণদের জানতে হবে। না হলে আজকের তরুণ প্রজন্ম ত্যাগের মানসিকতা নিয়ে বেড়ে উঠতে পারবে না। মনে রাখতে হবে, মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু ও স্বাধীনতা এই বিষয়ে কোন আপস নেই। পরে কুইজ প্রতিযোগিতায় বিজয়ী ১০ জনকে পুরষ্কৃত করা হয়। এরা হলেন যথাক্রমে আইন বিভাগের শিক্ষার্থী মৌ মন্ডল, মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী শাওনুর রহমান, লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী মোসাঃ রিমা আক্তার, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তামিম হোসেন, একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থী সাদিয়া ইসলাম মৌ, ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী উজ্জ্বল বৈরাগী, একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থী ফারহান নাসিম, ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের শিক্ষার্থী ওবায়েদুর রহমান, অর্থনীতি বিভাগের শিক্ষার্থী ফারহানা সুলতানা এবং একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থী হাফিজুল ইসলাম।
অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরষ্কার হিসেবে সনদ ও বই তুলে দেন উপাচার্য সহ অন্যান্যরা। এ সময় বিশ্ববিদ্যালয়ের নেটওয়ার্কিং এন্ড আইটি দপ্তরের পরিচালক রাহাত হোসাইন ফয়সাল, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রাধ্যক্ষ তাসনুভা হাবিব, অফিসার্স এসোসিয়েশনের সভাপতি ও ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ উপস্থিত ছিলেন। অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, পরিচালক, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
এছাড়াও অনুষ্ঠানে ৫ জন বিভাগীয় চেয়ারম্যানকে প্রতিযোগিতায় সার্বিক সহযোগিতা করায় সম্মানিত করেন উপাচার্য । অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বরিশাল বিশ^বিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি ও প্রক্টর ড. মো. খোরশেদ আলম।
এইচকেআর