আগৈলঝাড়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

বরিশালের আগৈলঝাড়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জানা গেছে, রোববার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বখতিয়ার আল মামুন এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মামুন মোল্লা, ডা. সৈকত জয়ধর, ডা. সমীরণ হালদার, ডা. রাজু বিশ্বাস, ডা. জাহেদ হোসেন, ডা. মিজানুর রহমান, ডা. তানজিলা আক্তার, ডা. অসিম রঞ্জন হালদার, পরিবার পরিকল্পনা কর্মকর্তা অমিয় রতন ঘটক, সিনিয়র নার্স তাহমিনা বেগম, আভা করাতী, মাধবী গাইন, মৃদুলা কর, স্যানেট্যারী ইন্সেপেক্টর সুকলাল সিকদার, মেডিকেল টেকনোলজিষ্ট (ইপিআই) মো. মিজানুর রহমান, মেডিকেল টেকনোলজিষ্ট (ল্যাব) জাকির হোসেন, স্টোরকিপার শাহআলম প্রমুখ।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বখতিয়ার আল মামুন বলেন, সারাবিশ্বেই ডায়াবেটিস এখন মহামারী আকার ধারণ করেছে। একবার হলে তা কখনো সারে না। তবে এ রোগ নিয়ন্ত্রণে রাখতে পারলে সুস্থ স্বাভাবিক জীবন যাপন করা সম্ভব।
তিনি আরও বলেন, যথাযথ চিকিৎসা পেলে একজন ডায়াবেটিস রোগী চিকিৎসকের ওপর নির্ভরশীল না থেকে রোগকে ভালোভাবে নিয়ন্ত্রণে রাখতে পারেন। এ রোগের যেসব ঝুঁকি আছে তা এড়িয়ে চলা উচিত।
এইচকেআর