আগৈলঝাড়ায় করোনা সংক্রমন রোধে স্বাস্থ্যকর্মী ও পল্লী চিকিৎসকদের করণীয় বিষয়ক প্রশিক্ষণ

বরিশালের আগৈলঝাড়ায় করোনা সংক্রমন রোধে স্বাস্থ্যকর্মী ও পল্লী চিকিৎসকদের করণীয় বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
জানা গেছে, রোববার সকালে উপজেলা আঞ্চলিক প্রশিক্ষণ হলরুমে উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তত্ত্বাবধানে উপজেলা পরিচলন ও উন্নয়ন প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সী (জাইকা) এর সহায়তায় করোনা সংক্রমন রোধে ২৫ জন স্বাস্থ্যকর্মী ও পল্লী চিকিৎসকদের করণীয় বিষয়ক ৪দিন ব্যাপী প্রশিক্ষণ উদ্বোধন করা করা হয় ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবুল হাশেম এর সভাপতিত্বে প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন শেষে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত।
এসময় আরও বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম তালকদার, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বখতিয়ার আল মামুন, ডা. রাজু বিশ্বাস, স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সী (জাইকা) এর উপজেলা সমন্বয়কারী মেজবা উদ্দিন প্রমুখ।
উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত বলেন, যে কোনো মহামারি যুদ্ধের মতোই। কারণ দেশের সব মানুষের এতে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে। বর্তমানে করোনার প্রাথমিক চিকিৎসার জন্য স্বাস্থ্যকর্মী ও পল্লী চিকিৎসকদের প্রয়োজনীয়তা বেড়েছে।
এইচকেআর