ঢাকা শনিবার, ২২ অগাস্ট ২০২৬

Motobad news

বাবুগঞ্জে বাস চাপায় পথচারী নিহত, জনতার সড়ক অবরোধ

বাবুগঞ্জে বাস চাপায় পথচারী নিহত, জনতার সড়ক অবরোধ
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

ঢাকা-বরিশাল মহাসড়কের বাবুগঞ্জের রহমতপুর ব্রিজে সড়ক দুর্ঘটনায় এক পথচারী নিহত হয়েছেন। আজি শনিবার সন্ধ্যা ৭ টায় দুর্ঘটনটি ঘটে।
তবে তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, বরিশাল থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী চেয়ারম্যান পরিবহনের চাপায় ওই পথচারী নিহত হন। ঘটনার পরপরই সড়ক অবরোধ করেন বিক্ষুব্ধ জনতা। তারা দুর্ঘটনাস্থলে স্পিড ব্রেকার নির্মাণের দাবিতে বিক্ষোভ মিছিল বের করেন।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। তিনি দুই দিনের মধ্যে বরিশাল জেলা প্রশাসকের সাথে কথা বলে স্পিড ব্রেকার নির্মাণের আশ্বাস দিয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।


এমবি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন