বীরমুক্তিযোদ্ধা হারুন অর রশীদ’র মৃত্যুবার্ষিকীতে মিলাদ ও দোয়া মোনাজাত
গুঠিয়া ইউনিয়নের মেহের নিগার বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি বীরমুক্তিযোদ্ধা এ কে এম হারুন অর রশীদ খানের মৃত্যুবার্ষিকীতে মিলাদ ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
আসর নামাজ বাদ বিদ্যালয়ের মাঠে এই মিলাদ ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি বীরমুক্তিযোদ্ধা অ্যাড তালুকদার মোঃ ইউনুস।
দোয়া মোনাজাত পরিচালনা করেন আমীরুল মুছলিহীন হযরত মাওলানা মুহম্মদ খলীলুর রহমান নেছারাবাদী।
দোয়া মোনাজাতে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং স্থানীয়রা উপস্থিত ছিলেন।
এমবি