ঢাকা শনিবার, ২২ অগাস্ট ২০২৬

Motobad news

বরিশালে দুই কেজি গাঁজাসহ আটক ১

বরিশালে দুই কেজি গাঁজাসহ আটক ১
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশাল নগরীর পোর্টরোড মসজিদের সামনে থেকে ২ কেজি গাঁজাসহ এক ভ্যক্তিকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ৮ টার দিকে তাকে আটক করা হয়।


এ বিষয়ে আমানতগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ টিএসআই রুহুল আমিন খান বলেন, আটককৃত জোনায়েদ হোসেন হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার চুনারুঘাট গ্রামের মৃত মনির মিয়ার ছেলে। তিনি ঢাকা থেকে ২ কেজি গাঁজাসহ সুন্দরবন-১১ লঞ্চযোগে বরিশালে পৌঁছান। ঘাটের নামার পর জোনায়েদের আচরণ সন্দেহজনক মনে হলে তাকে তল্লাশি করা হয়।
এসময় তার সাথে থাকা স্কুল ব্যাগ থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।


টিএসআই রুহুল আমিন খান জানান, আটককৃত জোনায়েদ বরিশালের রসুলপুর কলোনীর রেজাউলের স্ত্রী সোহাগীর কাছে বিক্রির জন্য গাঁজা নিয়ে এসেছিলেন। এ বিষয় জোনায়েদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 


এমবি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন