ঢাকা বুধবার, ২৯ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাংলাদেশে ইয়াবা আসক্তি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে ভয়ঙ্কর তথ্য এনসিপির গাড়িবহরে ছাত্রদলের হামলার অভিযোগ, সারজিসসহ আহত অনেকে বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন বিএম কলেজ অধ্যক্ষ  জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা ভোলায় ভাড়া বাসা থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার সাড়ে ৭ বছরে সড়কে ঝরেছে ৭৩৬৪ জন শিক্ষার্থীর প্রাণ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনে নির্দেশ হাইকোর্টের রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে, দিনক্ষণ ঠিক হয়নি প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগিয়ে তার পরিচর্যার দায়িত্ব নিতে হবে: তথ্যমন্ত্রী  কৃষিবান্ধব সরকার কৃষকের দোরগোড়ায় সেবা পৌঁছে দিবে: এমপি হাফিজ ইব্রাহিম 
  • দ্রুত উইকেট হারিয়ে চাপে অস্ট্রেলিয়া

    দ্রুত উইকেট হারিয়ে চাপে অস্ট্রেলিয়া
    অস্ট্রেলিয়া ও পাকিস্তানের লড়াই। ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে যেতে অস্ট্রেলিয়ার সামনে কঠিন লক্ষ্য। জিততে হলে করতে হবে ১৭৭ রান। এই রান তাড়া করতে নেমে শুরুতেই চাপে পড়ে যায় অসিরা। প্রথম ওভারেই হারিয়ে ফেলে অধিনায়ক অ্যারন ফিঞ্চকে। শুরুর ধাক্কার পর চাপে পড়ে যায় অস্ট্রেলিয়া। তবে সেই ধাক্কা সামলে প্রতিরোধ গড়ে তারা। কিন্তু ওয়ার্নার-ম্যাক্সওয়েল ফিরলে ফের চাপে পড়ে যায় অসিরা।

    আজ বৃহস্পতিবার টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে চার উইকেটে ১৭৬ রান করে পাকিস্তান। দলের হয়ে সর্বোচ্চ ৬৭ রান করেন মোহাম্মদ রিজওয়ান।

    দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টসে হেরে ব্যাট করতে নেমে প্রথম ওভারে মিচেল স্টার্ককে ফ্লিক করে বাউন্ডারি তুলে নেন বাবর আজম। পরের ওভারে হ্যাজেলউডকে কভার ড্রাইভে আরেকটি চার হাঁকান। এরপর তৃতীয় ওভারেও ম্যাক্সওয়েলকে সুইপ করে মিড উইকেট দিয়ে উড়ান বাবর।

    তবে বাবর ছন্দে থাকলেও শুরুতে কিছুটা নড়বড়ে ছিলেন মোহাম্মদ রিজওয়ান। তবে বাবরের সঙ্গে সেট হয়ে তিনিও ঝড় তোলেন। দুই ওপেনার মিলিয়ে অস্ট্রেলিয়ান বোলারদের পিটিয়ে পাওয়ার প্লেতে তোলেন ৪৭ রান।

    ভয়ংকর হওয়া এই জুটি শেষ পর্যন্ত ভেঙেছেন অ্যাডাম জাম্পা। দশম ওভারে লেগ স্পিনার জাম্পার বল লং অন দিয়ে উড়াতে গিয়ে ডেভিড ওয়ার্নারের হাতে ক্যাচ দেন পাকিস্তানের অধিনায়ক। পাঁচ বাউন্ডারিতে ৩৪ বলে ৩৯ রান করে ফেরেন বাবর। আর টি-টোয়েন্টিতে ২৫০০ রানের মাইলফলক ছুঁয়েছেন বাবর।

    অধিনায়ক ফিরলে কিছুটা রানের গতি কমে যায় পাকিস্তানের। তবে সেই অভাব ভালোভাবেই পূরণ করার চেষ্টা করেন রিজওয়ান। ৪১ বলে ব্যক্তিগত হাফসেঞ্চুরি তুলে নেন তিনি। টি-টোয়েন্টি এটি তাঁর ১১তম অর্ধশতক। ১৮তম ওভারে রিজওয়ানের প্রতিরোধ ভাঙেন মিচেল স্টার্ক। উড়িয়ে মারতে গিয়ে স্মিথের হাতে ক্যাচ তুলে দেন পাকিস্তানের ওপেনার। চার ছক্কা ও তিন বাউন্ডারিতে ৬৭ করে ফেরেন তিনি।

    মাঝে উইকেটে এসে ফিরে যান আসিফ আলী। রিজওয়ান ফিরলে হাল ধরেন ফখর জামান। ৩২ বলে ৫৫ রান করেন ফখর জামান।

    অস্ট্রেলিয়ার হয়ে বল হাতে সর্বোচ্চ দুটি উইকেট নিয়েছেন মিচেল স্টার্ক। ২২ রান খরচায় একটি উইকেট নেন অ্যাডাম জাম্পা। ৩০ রান দিয়ে সমান একটি নিয়েছেন প্যাট কামিন্স।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ