ঢাকা শনিবার, ২২ অগাস্ট ২০২৬

Motobad news

আগৈলঝাড়ায় যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

 আগৈলঝাড়ায় যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
আগৈলঝাড়ায় যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশালের আগৈলঝাড়ায় বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে পালন করা হয়েছে। উপজেলা যুবলীগের উদ্যোগে বৃহস্পতিবার সকালে বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা সদরের আওয়ামীলীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনির প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ, আলোচনা সভা এবং দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে।

পরে দলীয় কার্যালয়ের সামনে উপজেলা যুবলীগ সভাপতি মো. সাইদুল সরদারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগ সদস্য ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামীলীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন সেরনিয়াবাত, উপজেলা আওয়ামীলীগ নেতা নিত্যানন্দ মজুমদার, ইলিয়াস তালুকদার, রেমন ভুইয়া, উপজেলা যুবলীগ সহ-সভাপতি লিটন আবদুল্লাহ, সাধারণ সম্পাদক অনিমেষ মন্ডল, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি ফিরোজ শিকদার, উপজেলা ছাত্রলীগ সভাপতি মিন্টু সেরনিয়াবাতসহ প্রমুখ।

আলোচনা সভা শেষে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মিলাদ পরিচালনা করেন আগৈলঝাড়া কেন্দ্রীয় মসজিদের ইমাম মাওলানা ফজলুল হক।

 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন