ঢাকা শনিবার, ২২ অগাস্ট ২০২৬

Motobad news

আগৈলঝাড়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৫ জন নৌকা প্রার্থী বিজয়ী

আগৈলঝাড়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৫ জন নৌকা প্রার্থী বিজয়ী
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে বরিশালের আগৈলঝাড়ায় ৫ ইউনিয়নের বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার দলীয় প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

উপজেলা রিটার্নিং কর্মকর্তা মো. মিজানুর রহমান ও রিটার্নিং কর্মকর্তা মো. সহিদুলউল্লাহ জানান, বৃহস্পতিবার দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে বরিশালের আগৈলঝাড়ায় ৫ ইউনিয়নে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ন পরিবেশে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

১২ জন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে ইসলামি আন্দোলন বাংলাদেশ দলের হাত পাখা মনোনীত ৫ জন প্রার্থী ও ২ জন স্বতন্ত্র প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার দলীয় প্রার্থী রাজিহার ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ইলিয়াস তালুকদার, বাকাল ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান বিপুল দাস, বাগধা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবুল ভাট্টি, গৈলা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান শফিকুল হোসেন ও রত্নপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান গোলাম মোস্তফা সরদার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

উল্লেখ্য, উপজেলার ৫টি ইউনিয়নের ৫০টি ভোট কেন্দ্রে ১ লক্ষ ২২ হাজার ৩৩২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে ৬১ হাজার ৬ শত ৮০ জন পুরুষ ও ৬০ হাজার ৬ শত ৫২ জন মহিলা ভোটার রয়েছে।

 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন