বানারীপাড়ায় নৌকা প্রতীকের প্রার্থী নির্বাচিত

বানারীপাড়ায় সৈয়দকাঠী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো.আনোয়ার হোসেন মৃধা ৫ হাজার ভোটের ব্যবধানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আ.রাজ্জাক মাস্টার (আনারস প্রতীক)কে পরাজিত করে বেসরকারী ভাবে দ্বিতীয় বারেরমত চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মো.আনোয়ার হোসেন মৃধা বেসরকারী ভাবে ৮৬৯৮ ভোট পেয়ে নির্বাচিত ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আ.রাজ্জাক মাস্টার ৩৬৬২ ভোট পেয়ে পরাজিত হন।
এদিকে সৈয়দকাঠী ইউনিয়নের নির্বাচন কোন রকম সহিংসতা ছাড়াই সুষ্ঠ ও সান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন, নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মৃধার প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বীরমুক্তিযোদ্ধা আলহাজ¦ আ.রাজ্জাক মাস্টার।
এইচকেআর