বিসিসি মেয়র'র শোক

বরিশাল মহানগর ২৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুস সবুর খান সবুজ এর স্ত্রী শাহানুর খানম ডলি আজ দুপুরে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন।
তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ও বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ্। তিনি মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন ও শোকসন্তপ্ত পরিবারের সকল সদস্যের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপণ করেছেন।
এইচকেআর