ঢাকা বুধবার, ২৯ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাংলাদেশে ইয়াবা আসক্তি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে ভয়ঙ্কর তথ্য এনসিপির গাড়িবহরে ছাত্রদলের হামলার অভিযোগ, সারজিসসহ আহত অনেকে বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন বিএম কলেজ অধ্যক্ষ  জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা ভোলায় ভাড়া বাসা থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার সাড়ে ৭ বছরে সড়কে ঝরেছে ৭৩৬৪ জন শিক্ষার্থীর প্রাণ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনে নির্দেশ হাইকোর্টের রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে, দিনক্ষণ ঠিক হয়নি প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগিয়ে তার পরিচর্যার দায়িত্ব নিতে হবে: তথ্যমন্ত্রী  কৃষিবান্ধব সরকার কৃষকের দোরগোড়ায় সেবা পৌঁছে দিবে: এমপি হাফিজ ইব্রাহিম 
  • ২য় সেমিফাইনালে আজ মুখোমুখি পাকিস্তান-অস্ট্রেলিয়া

    ২য় সেমিফাইনালে আজ মুখোমুখি পাকিস্তান-অস্ট্রেলিয়া
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ওমান ও সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে আজ মুখোমুখি হবে টুর্নামেন্টের দুই হট ফেভারিট পাকিস্তান ও অস্ট্রেলিয়া। দুবাইতে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।

    দক্ষিণ এশিয়ার একমাত্র প্রতিনিধি আজ পাকিস্তান লড়বে অজিদের বিপক্ষে। সুপার টুয়েলভ পর্বে শতভাগ জয় পাওয়া বাবর আজমরা দাপট দেখাতে প্রস্তুত এ ম্যাচেও। সংযুক্ত আরব আমিরাতে গেল ৫ বছরে কোনো টি-টোয়েন্টি ম্যাচে হারেনি পাকিস্তান।

    অন্যদিকে কখনো টি-টোয়েন্টি ফরম্যাটে শিরোপা না জেতার আক্ষেপ মেটাতে চান অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ। টি-টোয়েন্টিতে এর আগে দু’দল মুখোমুখি হয়েছে ২৩ বার। এসব দ্বৈরথে পাকিস্তানের জয় ১৩ ম্যাচে, আর অস্ট্রেলিয়া জিতেছে ৯ ম্যাচ।

    বাঁচা-মরার লড়াইকে সামনে রেখে অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ বলেন, পাকিস্তান এবারের টুর্নামেন্টে দারুণ ফর্মে আছে, মূল পর্বের ৫টি ম্যাচেই জিতেছে ওরা। আমরা ওদেরকে আটকানোর পরিকল্পনায় কোনো ঘাটতি রাখিনি, এটা একটা দারুণ ম্যাচ হতে যাচ্ছে।

    এ ম্যাচে অজিদের জন্য মাথাব্যাথার বড় কারণ হতে যাচ্ছেন বাবর আজম, মোহাম্মদ রিজওয়ানরা। বিশেষ করে অধিনায়ক বাবর আজম। চলতি টুর্নামেন্টের শেষ ৫ ম্যাচে যার ব্যাট থেকে এসেছে ৬৬ গড়ে ২৬৪ রান। আর অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলা সর্বশেষ ৬ টি-টোয়েন্টির ৪টিতেই অর্ধশতক আছে বাবরের।

    অপর দিকে,পাকিস্তানি ব্যাটারদের বিরূদ্ধে মাঠে আগুন ঝরাতে প্রস্তুত বাঁহাতি পেসার মিচেল স্টার্ক ও স্পিনার অ্যাডাম জাম্পা। সবকিছু ঠিক থাকলে আজ বাংলাদেশ সময় রাত ৮টায় ক্রিকেট ভক্তরা উপভোগ করতে যাচ্ছেন আরেকটি জমজমাট সেমিফাইনাল।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ