ঢাকা বুধবার, ২২ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম

‍ই্‌উনিয়ন পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ শুরু

‍ই্‌উনিয়ন পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ শুরু
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশালের ৩টি উপজেলায় ১২টি ইউনিয়নে নির্বাচনে ভোট গ্রহন শুরু হয়েছে। সকাল থেকেই ভোটারদের উপস্থিত ব্যাপক।

জেলার ১২টি ইউনিয়নে মোট ১১৪টি কেন্দ্র রয়েছে। চেয়ারম্যান পদে ৪৭ জন, সংরক্ষিত সদস্য পদে ১৩১ জন এবং সাধারণ সদস্য পদে ৪১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এদিকে ভোট উপলক্ষে গতকাল স্ব স্ব উপজেলা পরিষদ থেকে নির্বাচনী সরঞ্জাম প্রদান করেছেন স্ব স্ব উপজেলা নির্বাচন কর্মকর্তারা।
 
বরিশাল সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আব্দুল মান্নান বলেন, সুষ্ঠু ও শান্তিুপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।

এদিকে আগৈলঝাড়া উপজেলায় ৫টি ইউনিয়নের সবগুলোতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। ১২টি ইউনিয়নে মোট ভোটার রয়েছেন ২ লাখ ৫৭ হাজার ৯২২ জন।


এমবি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ