ঢাকা বুধবার, ২২ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম

উজিরপুরে শিশু ধর্ষণের ঘটনায় মামলা

উজিরপুরে শিশু ধর্ষণের ঘটনায় মামলা
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশালের উজিরপুরে ৯ বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার রাতে শিশুর মা বাদী হয়ে শিকারপুর ইউনিয়নের জয়শ্রী গ্রামের কুদ্দুস খলিফা(৫৫)এর বিরুদ্ধে উজিরপুর মডেল থানায় মামলা দায়ের করেন।

মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার রাত সাড়ে ৮ টায় মায়ের কাছ থেকে নিজ ঘরে ডেকে নিয়ে ভয়ভীতি দেখিয়ে মুখ চেপে ধরে ওই শিশুকে ধর্ষণ করেন কুদ্দুস। এসময় ডাকচিৎকার দিলে শিশুটির মুখ চেপে ধরে ভয়ভীতি দেখিয়ে একই বাড়িতে তার নানার ঘরে পাঠিয়ে দেন। পরে শিশুটি অসুস্থ হয়ে পড়লে ঘটনাটি তার মাকে খুলে বলে। এরপর তার মা ঘটনাটি জানতে গেলে কুদ্দুস খলিফা এ নিয়ে বাড়াবাড়ি করলে বাড়ী ছাড়া করবেন বলে ভয়ভীতি ও হুমকি দেন।

শিশুটির মা জানান, কুদ্দুস খলিফা সম্পর্কে আমার চাচতো চাচা হয়। আমার ছোট্ট মেয়ে ওই লম্পটের বেহায়াপনায় আজ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। আমি এর সুষ্ঠ‍ু বিচার চাই।

অভিযুক্ত কুদ্দুস খলিফা বলেন, শিশুটি সম্পর্কে আমার নাতনী হয়। তবে যেইদিনের কথা তারা বলছে ওই দিন আমি বাড়ীতে ছিলাম না। মামলা দেওয়ার কারণ জানতে চাইলে বলেন, ওই শিশুর নানীর ঘর আর আামার ঘর পাশাপাশি। তাদের ঘরে বিভিন্ন সময় লোকজন আসা যাওয়া করে তাই নিষেধ করায় আমার বিরুদ্ধে মামলা দায়ের করেছে।

উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ আলী আর্শাদ জানান, এ ঘটনায় থানায় শিশুর মা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। অভিযুক্ত আসামীকে গ্রেফতারে তাদের অভিযান অব্যাহত রয়েছে।

 


এমবি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ