ঢাকা বুধবার, ২২ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম

বরিশাল বিসিকে মাসব্যাপী উদ্যোক্তা মেলার উদ্বোধন

 বরিশাল বিসিকে মাসব্যাপী উদ্যোক্তা মেলার উদ্বোধন
বেলুন ও ফেস্টুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন বরিশাল জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশালে মাসব্যাপী উদ্যোক্তা মেলা-২০২১ এর উদ্বোধন করা হয়েছে। বুধবার (১০ নভেম্বর) বিকাল ৫টায় বেলুন ও ফেস্টুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন বরিশাল জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।


উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, চাকুরীর উপর নির্ভরশীল না হয়ে একজন উদ্যোক্তা হয়ে ওঠা সত্যিই প্রশংসার দাবিদার। বর্তমান সময়ে উন্নত দেশের সাথে তাল মিলিয়ে এই বাংলাদেশেও লাখো তরুণ-তরুনী এবং শিক্ষার্থী ভিন্ন ভিন্ন চিন্তাধারায় এক একজন সফল উদ্যোক্তা হয়ে উঠছে। যার ফলে সরকারি চাকরির উপর নির্ভরতা কমবে একই সাথে দেশের অর্থনীতির চাকাও আরো গতিশীল হবে।


বরিশালে এই প্রথম বৃহৎ উদ্যোক্তা মেলায় জেলার বিভিন্ন প্রান্ত থেকে উদ্যোক্তাদের এগিয়ে আসায় তাদেরকে সর্বদা সহযোগিতা ও শুভ কামনা অব্যাহত থাকবে বলেন তিনি।


এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রশান্ত কুমার দাস বরিশাল বিসিকের উপ-মহাব্যবস্থাপক মো. জালিস মাহমুদ, শিল্প নগরীর বিভিন্ন কলকারখানা মালিকবৃন্দ, সুশীল সমাজের নেতৃবৃন্দ, মেলায় অংশগ্রহণকারী উদ্যোক্তাবৃন্দ ।  


এ মেলায় সামগ্রী বিক্রয়ের স্টলসহ ৭৫টি স্টল স্থান পেয়েছে । উদ্বোধনী দিনেই মানুষের পদচারণায় দিনব্যাপী মুখরিত ছিল। এছাড়া মেলায় আগত শিশুদের বিনোদনের জন্য বিভিন্ন রাইডের ব্যবস্থা রাখা হয়েছে।


সন্ধ্যায় মেলা প্রাঙ্গনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করেন উদ্যোক্তারা।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ