প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে জেলা ও মহানগর যুবলীগের সমন্বয় সভা
১১ নভেম্বর বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী। প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে বরিশাল জেলা ও মহানগর যুবলীগ আয়োজিত সমন্বয় অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ও বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ্ এবং বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাড. এ কে এম জাহাঙ্গীরসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় সভাপতিত্ব করেন বরিশাল জেলা যুবলীগের সভাপতি মোঃ জাকির হোসেন।
এমবি