হিজলায় জব্বার মোল্লা হত্যা মামলার প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার

বরিশালের হিজলা উপজেলা গুয়াবাড়িয়া ইউনিয়নের কালিকাপুর গ্রামের আব্দুল জব্বার মোল্লা হত্যা মামলার প্রধান আসামী মোহাম্মদ শহীদকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে হিজলা থানা পুলিশ।
চলতি বছরের ৩ অক্টোবর প্রতিপক্ষের হামলায় নিহত হয় কালিকাপুর গ্রামের আব্দুল জব্বার মোল্লা। হত্যার পাঁচ দিনের মাথায় ৮ অক্টোবর গোপন সংবাদের ভিত্তিতে হিজলা থানা পুলিশের একটি চৌকস দল ঢাকার কেরানীগঞ্জ থেকে আসামি শহীদ কে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করে।
হিজলা থানা অফিসার ইনচার্জ ইউনুস মিয়া জানায় জব্বার মোল্লা হত্যা মামলার প্রধান আসামিকে আমরা গ্রেপ্তার করেছি । বাকিদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
এইচকেআর