আগৈলঝাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

বরিশালের আগৈলঝাড়ায় পানিতে ডুবে এক শিশু মৃত্যুবরন করেছে। জানা গেছে, সোমবার সন্ধ্যা সাতটায় উপজেলার বাগধা ইউনিয়নের উত্তর চাঁদত্রিশিরা গ্রামের কাওছার ভাট্টির পাঁচ বছরের মেয়ে ফারিয়া আক্তার খেলা করতে গিয়ে সবার অজান্তে বাড়ির পাশে পুকুরে পরে যায়।
শিশু ফারিয়া আক্তারকে না পেয়ে বিভিন্ন স্থানে খুজতে থাকে তাঁর পরিবারের লোকজন। পরে বাড়ির লোকজন পাশের একটি পুকুরে ফারিয়া আক্তারের মরদেহ ভাসতে দেখে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. হাফিজুর রহমান দিপু মৃত ঘোষনা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. হাফিজুর রহমান দিপু জানান, পানিতে ডুবে যাওয়া শিশুটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার আগেই মৃত্যুবরন করে। শিশু ফারিয়া আক্তারের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এইচকেআর