ঢাকা বুধবার, ২২ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম

নগরীতে ইজিবাইক শ্রমিকদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ

নগরীতে ইজিবাইক শ্রমিকদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ
মাবেশ থেকে হামলাকারী সন্ত্রাসীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দেয়ার দাবি জানানো হয়।
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশাল নগরীতে ইজিবাইক শ্রমিক মিরাজ ও হান্নানের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ইজিবাইক সংগ্রাম পরিষদের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ নভেম্বর) সকাল ১১টায় নগরীর জিয়া সড়কের পোলে সমাবেশ থেকে হামলাকারী সন্ত্রাসীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দেয়ার দাবি জানানো হয়।

এর আগে গতকাল সোমবার রাতে দুই শ্রমিকের ওপর হামলা করে জসিম, সোহাগ, শাহিন, শহিদসহ ৮-১০ জন সন্ত্রাসী।
সমাবেশে সভাপতিত্ব করেন ইজিবাইক চালক সংগ্রাম পরিষদের ২২ নম্বর ওয়ার্ড সভাপতি রফিকুল ইসলাম ও পরিচালনা করেন শ্রমিক ফ্রন্ট ২২ নম্বর ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক রুবেল হাওলাদার।


সমাবেশে বক্তব্য রাখেন বাসদ বরিশাল জেলার আহবায়ক ইমরান হাবিব রুমন, সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী, আহত ইজিবাইক শ্রমিক হান্নান, বরিশাল রিক্সা-ভ্যান চালক-শ্রমিক ইউনিয়নের সভাপতি দুলাল মল্লিক।

বক্তারা বলেন, জিয়া সড়কসহ বরিশালের বিভিন্ন এলাকায় বিট বাণিজ্য বন্ধ হওয়ায় দীর্ঘদিন ধরেই এই সন্ত্রাসীরা ইজিবাইক সংগ্রাম পরিষদকে হুমকি দিয়ে আসছিল। গতকাল ভাড়া নিয়ে তুচ্ছ কথা কাটাকাটিকে কেন্দ্র করে এই সন্ত্রাসীরা সংঘবদ্ধ হয়ে ইজিবাইক চালক সংগ্রাম পরিষদের সদস্যদের উপর হামলা করেছে ও সংগ্রাম পরিষদের ২২ নম্বর ওয়ার্ড সভাপতি রফিকুল ইসলামের বাসায় গিয়ে প্রাণনাশের হুমকি দিয়েছে। বক্তারা অবিলম্বে এই হামলার বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। একইসাথে তারা বিট বাণিজ্যের হোতাদের হুঁশিয়ারি দিয়ে বলেন যে বরিশালে কোথাও ইজিবাইক শ্রমিকদের কাছ থেকে কোন সন্ত্রাসীকে বিট বাণিজ্য করতে দেওয়া হবে না।

সমাবেশের শুরুতে একটি বিক্ষোভ মিছিল জিয়া সড়ক থেকে লোহার পোল প্রদক্ষিণ করে। সমাবেশ শেষ হওয়া পর্যন্ত জিয়া সড়কের সকল ইজিবাইক বন্ধ রেখে ধর্মঘট পালন করা হয়।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ