ঢাকা বুধবার, ২৯ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাংলাদেশে ইয়াবা আসক্তি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে ভয়ঙ্কর তথ্য এনসিপির গাড়িবহরে ছাত্রদলের হামলার অভিযোগ, সারজিসসহ আহত অনেকে বিএনপি নেত্রী আফরোজা খানম নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন বিএম কলেজ অধ্যক্ষ  জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা ভোলায় ভাড়া বাসা থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার সাড়ে ৭ বছরে সড়কে ঝরেছে ৭৩৬৪ জন শিক্ষার্থীর প্রাণ ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনে নির্দেশ হাইকোর্টের রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে, দিনক্ষণ ঠিক হয়নি প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগিয়ে তার পরিচর্যার দায়িত্ব নিতে হবে: তথ্যমন্ত্রী  কৃষিবান্ধব সরকার কৃষকের দোরগোড়ায় সেবা পৌঁছে দিবে: এমপি হাফিজ ইব্রাহিম 
  • গ্রুপ পর্ব থেকেই ভারতের বিদায়

    গ্রুপ পর্ব থেকেই ভারতের বিদায়
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসরের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিল ভারতীয় ক্রিকেট দল।

    বিরাট কোহলির নেতৃত্বাধীন দলটি চলতি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে ১০ উইকেটের বড় ব্যবধানে হেরে যায়।

    এরপর নিজেদের দ্বিতীয় ম্যাচে গ্রুপের অন্যতম শক্তিশালী দল নিউজিল্যান্ডের বিপক্ষেও হেরে যায় কোহলিরা।

    পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে হেরেই সেমিফাইনালের দৌড়ে পিছিয়ে যায় ভারত।

    এরপর নিজেদের দুই ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ২১০ রান করে ভারত জিতে ৬৬ রানে। আর স্কটল্যান্ডকে ৮৫ রানে গুটিয়ে দিয়ে ভারত জিতে যায় ৮ উইকেটে।

    পরপর দুই ম্যাচে বড় ব্যবধানে জিতে সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা তৈরি করেছিল ভারত। নিজেদের শেষ ম্যাচে নামিবিয়ার বিপক্ষে জয়ের পাশাপাশি কোহলিদের তাকিয়ে থাকতে হবে নিউজিল্যান্ড-আফগানিস্তান ম্যাচের দিকে।

    নিউজিল্যান্ড-আফগানিস্তান ম্যাচে যদি আফগানিস্তান জয় পেত তাহলে সেমিফাইনালে যাওয়ার সুযোগ ছিল ভারতের। কোহলিরা ৫ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে রান রেটে এগিয়ে থেকে সেমিতে যেত।

    কিন্তু নিউজিল্যান্ডের বিপক্ষে আফগানিস্তান হেরে যাওয়ায় ভারতের সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা শেষ হয়ে যায়।

    রোববার আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে আফগানিস্তানকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে গ্রুপ-১ থেকে পাকিস্তানের সঙ্গী হয়ে সেমিফাইনাল নিশ্চিত করল কেন উইলিয়ামসনরা।  


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ