ঢাকা বুধবার, ২২ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
স্ত্রীর লাশ ঘরে রেখে সভায় আসেন ফারুক

বরিশালে বিপ্লব ও সংহতি দিবসে আলোচনা সভা

বরিশালে বিপ্লব ও সংহতি দিবসে আলোচনা সভা
বরিশালে বিপ্লব ও সংহতি দিবসে আলোচনা সভা
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জেলা এবং মহানগর বিএনপি’র সাবেক ও বর্তমান নেতাদের মিলন মেলা হয়েছে বরিশালে। রোববার দিবসটি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তাদের সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রাণবন্দ করে তোলে। তবে শুধুমাত্র বিএনপি’র কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও মহানগরের সদ্য সাবেক সভাপতি মজিবর রহমান সরোয়ার এবং উত্তর জেলা বিএনপি’র সদ্য সাবেক সভাপতি মেজবাহ উদ্দিন ফরহাদের দেখা মেলেনি সভায়। তাছাড়া স্ত্রীর লাশ বাসায় রেখে সভায় সংহতি প্রকাশ করেন মহানগর বিএনপি’র আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক। পরে নেতৃবৃন্দের অনুরোধে ফিরে যান তিনি।

এদিকে, নেতাদের এ অংশগ্রহণ কর্মী সমর্থকদের মধ্যেও উচ্ছ্বাসের সৃষ্টি করে। পাশাপাশি সকলে একমঞ্চে জড়ো হয়ে বরিশাল জেলা ও মহানগর বিএনপিকে বিগত দিনের থেকে আরও ঐক্যব্ধ করে তোলার প্রতিশ্রুতি ব্যক্ত করেন সাবেক এবং বর্তমান নেতৃবৃন্দ।

এর আগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের নিচতলার অডিটরিয়ামে আলোচনা সভার আয়োজন করে মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি। আহ্বায়ক কমিটি ঘোষণার পরে এটিই ছিল তাদের প্রথম জাতীয় এবং কেন্দ্রীয় কর্মসূচি। এ আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিছ আক্তার জাহান শিরিন।

প্রধান অতিথি’র বক্তৃতায় তিনি বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উদার মনের মানুষ ছিলেন বলেই সেদিন শেখ হাসিনা দেশের মাটিতে পা রাখতে পেরেছিলেন। জিয়াউর রহমান এদেশে একক রাজনীতি বন্ধ করে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন।

তিনি অভিযোগ করে বলেন, ‘বর্তমান আওয়ামী লীগ সরকার দেশে পুলিশ, র‌্যাবসহ বিভিন্ন সরকারি বাহিনী ব্যবহার করে রাজপথ, ঘর-বাড়ি ঘিরে রেখে ১৩টি বছর ক্ষমতা দখল করে বাংলার মানুষের কন্ঠরোধ করে রেখেছে।

এসব বরিশাল বিএনপি’র নেতাকর্মীদের স্মরণ করিয়ে দিয়ে প্রধান অতিথি বিলকিছ আক্তার জাহান শিরিন বলেন, ‘বিএনপি কোন ব্যক্তির জন্য নয়। এ দল শহীদ জিয়া, খালেদা জিয়া ও তারেক রহমানের। আমরা সবাইকে নিয়ে রাজনীতি করার মাধ্যমে খালেদা জিয়া ও তারেক রহমানের জাতীয়তাবাদী দলের কর্মী হয়ে রাজপথে কাজ করতে চাই।’

‘তিনি বলেন, ‘আজ ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে নতুন নেতৃবৃন্দকে শপথ করতে হবে, দলকে আরো উজ্জিবিত করে রাজপথে সরকার বিরোধী আন্দোলন-সংগ্রাম গড়ে তুলতে প্রস্তুত থাকতে হবে।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে স্মরণ করিয়ে দিয়ে বিলকিছ আক্তার জাহান শিরিন বলেন, ‘মনে রাখতে হবে এই চেয়ার আমাদের কারোর ব্যক্তিগত সম্পদ নয়। এই চেয়ার আজ আছে তো কাল নাও থাকতে পারে। এই চেয়ারে আরেকজন আসবে। নতুন নেতৃত্ব সৃষ্টি করতে হবে। আগামী দিনের কোন অনুষ্ঠানে কেন্দ্রীয় নেতৃবৃন্দদের ছবি ছাড়া ব্যক্তি বিশেষের ছবি ব্যানারে ব্যবহার না করার আহ্বান জানান তিনি।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন মহানগর বিএনপি’র আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক। তিনি স্ত্রীর মরদেহ বাসায় রেখে কর্মসূচিতে অংশগ্রহণ করেন। তবে দলের নেতৃবৃন্দ সংক্ষিপ্ত বক্তৃতা শেষে তাকে স্ত্রীর শেষ বিদায়ের ব্যবস্থা করতে বাসায় পাঠিয়ে দেন।

মহানগর বিএনপি’র সদস্য সচিব মীর জাহিদুল কবির জাহিদ এবং দক্ষিণ জেলা বিএনপি’র সদস্য সচিব অ্যাডভোকেট আখতার হোসেন মেবুল এর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বিএনপি’র কেন্দ্রীয় কমিটির বরিশাল বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান ও মাহাবুবুল হক নান্নু, কেন্দ্রীয় বিএনপি নির্বাহী সদস্য এবায়দুল হক চাঁন, সাবেক সংসদ সদস্য আবুল হোসেন খান, দক্ষিণ জেলা বিএনপি’র আহ্বায়ক অ্যাডভোকেট মজিবর রহমান নান্টু, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আলি হায়দার বাবুল, উত্তর জেলা বিএনপি’র আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা দেওয়ান মো. শহিদুল্লাহ, মহানগর বিএনপি’র সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন সিকদার, সাবেক সহ-সভাপতি মনিরুল আহসান মনির, কোতয়ালী বিএনপি’র সভাপতি এনায়েত হোসেন বাচ্চু।

আরও বক্তব্য রাখেন- জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট মহসিন মন্টু, মহানগর মহিলা দলের নেত্রী শামিমা আকবর, জেলা মহিলা দলের সভাপতি অধ্যাপক ফারহানা তিথি, মহানগর বিএনপি’র সাবেক সহ-সম্পাদক আ.ন.ম সাইফুল আহসান আজিম, যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি জাকির হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক ও বরিশাল দক্ষিণ জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এইচ.এম তছলিম উদ্দিন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাহবুবুর রহমান পিন্টু, সাধারণ সম্পাদক মসিউর রহমান মঞ্জু, মহানগর যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাযহারুল ইসলাম জাহান, মহানগর ছাত্রদলের সভাপতি রেজাউল করিম রনি ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরুল আহসান।

আলোচনা সভা শেষে মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা এবং কেন্দ্রীয় বিএনপি’র নেতৃবৃন্দ নগরীর মাহমুদিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত মহানগর বিএনপি’র আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুকের সহধর্মিণী’র জানাজা নামাজে অংশগ্রহণ করেন।

 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ