দ্বিতীয় বারের মতো জেলার শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক গোলাম ছরোয়ার

পেশাদারিত্ব ও কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ আবারও বরিশাল জেলার শ্রেষ্ঠ পরিদর্শক নির্বাচিত হলেন আগৈলঝাড়া থানার পুলিশ পরিদর্শক মো. গোলাম ছরোয়ার।
শনিবার বরিশাল জেলা পুলিশ সুপার এর কার্যালয়ে অনুষ্ঠিত অক্টোবর মাসের সভায় (অপরাধ পর্যালোচনা ও অপারেশনাল) অভিন্ন মানদন্ডের ভিত্তিতে বিভিন্ন ক্যাটাগরিতে জেলার শ্রেষ্ঠ অফিসার পুলিশ পরিদর্শক নির্বাচিত হওয়ায় জেলা পুলিশ সুপার মারুফ হোসেন পিপিএম তাকে ক্রেস্ট ও সম্মাননা প্রদান করেন।
অত্যন্ত বিচক্ষণ, চৌকস ও বিনয়ী এই কর্মকর্তা কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ এ নিয়ে দ্বিতীয়বারের মতো জেলার শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক হিসেবে সম্মাননা অর্জন করেন।
তিনি করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকারি নির্দেশনা পালন, বিরোধ নিষ্পত্তি, অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সাহসিকতার সাথে অর্পিত দ্বায়িত্ব পালনে যথাযথ ভূমিকা রাখছেন।
এসময় জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. শাহ জাহানসহ উর্ধ্বতন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
এ বিষয়ে পরিদর্শক (ওসি) মো. গোলাম ছরোয়ার ঊর্ধ্বতন সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে বলেন, এ পুরস্কার ভবিষ্যতে সরকারি দায়িত্ব পালনে নিজেকে এবং অন্যান্য পুলিশ সদস্যদেরকে অনুপ্রানীত করবে। আমি সকলের সহযোগিতা কামনা করছি ভবিষ্যতে যেন আরো ভালো কাজ করে পুলিশ ডিপার্টমেন্টের মান উজ্জ্বল করতে পারি।
এইচকেআর