গৌরনদীতে স্কুলছাত্রীকে ধর্ষণ, গ্রেফতার ১

বরিশালের গৌরনদী উপজেলার বার্থী তাঁরা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর এক ছাত্রী (১৫)কে ধর্ষণ করেছে প্রেমিক। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের কমলাপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে ভিকটিমের মা বাদি হয়ে অভিযুক্ত প্রেমিক রবিউল বেপারী (২১)কে আসামি করে শনিবার দুপুর ১২টার দিকে গৌরনদী থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছে। তাৎক্ষনিক পুলিশ অভিযান চালিয়ে মামলার আসামি প্রেমিক রবিউল বেপারীকে গ্রেফতার করেছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও থানার এসআই কামাল হোসেন জানান, গত দুই বছর পূর্বে উপজেলার কমলাপুর গ্রামের মজিবুর রহমান বেপারীর ছেলে রবিউল বেপারীর (২১) সঙ্গে একই গ্রামের দশম শ্রেণীর ছাত্রীর (১৫) প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এ সুবাদে প্রেমিক রবিউল বেপারী গত ৫ নভেম্বর (শুক্রবার) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে প্রেমিকার (ছাত্রী) বাড়িতে দেখা করতে গিয়ে মোবাইল ফোনে ডেকে প্রেমিকাকে ঘরের বাহিরে আনে। এ সময় বিয়ের প্রলোভন দেখিয়ে জোরপূর্বক ওই স্কুলছাত্রীকে ধর্ষণ করে রবিউল। এ ঘটনায় ভিকটিমের মা বাদি হয়ে শনিবার দুপুরে থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করলে আসামি প্রেমিক রবিউল বেপারীকে গ্রেফতার করেন পুলিশ।
গ্রেফতারকৃতকে শনিবার দুপুর বরিশাল অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে আদালতের বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। শনিবার বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভিকটিমের ডাক্তারী পরীক্ষা সম্পন্ন ও বরিশাল আদালতে ২২ ধারায় জবানবন্দি দিয়েছে বলে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই কামলা হোসেন জানান সত্যতা নিশ্চিত করেছেন।
এইচকেআর