বিএনপির নবনির্বাচিত আহ্বায়কের সহধর্মিণীর ইন্তেকাল, শোক প্রকাশ

বরিশাল মহানগর বিএনপির নবনির্বাচিত আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক'র সহধর্মিণী পারভীন সুলতানা বেবী ইন্তেকাল করেছেন (ইন্না..... রাজিউন)। আজ শনিবার (৬ নভেম্বর) ঢাকায় ইন্তেকাল করেন তিনি।
পারভীন সুলতানা বেবী'র মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন বরিশাল মহানগর বিএনপির নবনির্বাচিত সদস্য সচিব অ্যাড. মীর জাহিদুল কবির জাহিদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাড. আলী হায়দার বাবুল সহ মহানগরের ৩০টি ওয়ার্ডের বিএনপির নেতৃবৃন্দ, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিকদল, মহিলা দল ও কৃষক দলের নেতৃবৃন্দ।
পাশাপাশি মরহুমার রুহের মাগফিরাত কামনা করেছেন তারা।
এমবি