ঢাকা বুধবার, ২২ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম

বরিশালে বিএনপির নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে শুভেচ্ছা

বরিশালে বিএনপির নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে শুভেচ্ছা
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশাল জেলা বিএনপি'র নবগঠিত কমিটির আহবায়ক এ্যাড. মজিবুর রহমান নান্টু ঢাকা থেকে বরিশাল এয়ারপোর্টে পৌঁছালে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এসময় এয়ারপোর্টে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব এ্যাড. আক্তার হোসেন মেবুল, জেলা যুবদলের সাধারণ সম্পাদক এ্যাড.এইচএম তসলিম উদ্দিন, মহানগর ছাত্রদলের সভাপতি এ্যাড. রেজাউল করিম রনি প্রমুখ।

শনিবার বিকালে নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে স্বাগত জানাতে দুপুর থেকেই বাবুগঞ্জ উপজেলা বিএনপিসহ বিভিন্ন উপজেলার বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মোটর শোভাযাত্রা সহকারে নেতৃবৃন্দকে এগিয়ে আনতে বিকেল থেকেই বরিশাল বিমান বন্দরের বাহিরে ভিড় করেন।

নেতৃবৃন্দ বিমানবন্দর থেকে বেরিয়ে আসলে আগত নেতাকর্মীরা ফুল দিয়ে শুভেচ্ছা জানান তাদের।


এমবি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ