মুলাদীতে মুক্তিযোদ্ধা পরিবারের ওপর হামলা, গ্রেফতার ১

মুলাদীতে বীর মুক্তিযোদ্ধা আঃ মন্নান ফকিরের পরিবারের ওপর দফায় দফায় হামলা ও কুপিয়ে ৫ জনকে আহত করার অভিযোগ পাওয়া গেছে। বীর মুক্তিযোদ্ধার অভিযোগ ও ঘটনা সূত্রে জানা গেছে ৫ নভেম্বর শুক্রবার দুপুর ২টায় উপজেলার কাজিরচর ইউনিয়নের রাগুয়া কাজিরচর গ্রামের মুক্তিযোদ্ধা মন্নান ফকিরের পুত্র মো. ইমরান ফকির (২৯) আল মিরাজ (২২) , স্ত্রী আলমতাজ বেগম (৫০), জসিম ফকির, সাহাবুদ্দিন কে কুপিয়ে আহত করছে রাব্বী খান, রিয়াদ খান, ইমরান খান, নজরুল হাওলাদার, ফরহাদ হোসেন সহ একদল সন্ত্রাসী।
আহত আলমতাজ জানান, আমার পুত্র আল মিরাজের নিকট নেশা খাওয়া ও চাঁদার টাকা যায় সবুজ খানের পুত্র রাব্বী খান-টাকা দিতে অপরগতা জানালে রাব্বি খান আমার পুত্রকে মেরে আহত করে। আহতকে নিয়ে থানায় অভিযোগ দিলে এতে ক্ষিপ্ত হয়ে সন্ত্রাসী সবুজ খানের নেতৃত্বে থানা থেকে বাড়ীতে আসার পথে দ্বিতীয় বারের মত দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে আমাদেরকে মারাত্বক আহত করে। বর্তমানে আমিসহ আমার পরিবারের ৩ জন গুরুতর জখম নিয়ে ঢাকা চিকিৎধীন আছি। উদ্বর্তন মহলের নিকট দৃষ্টান্ত মূলক বিচার দাবি জানাচ্ছি। অপর দিগে বৃদ্ধ মুক্তিযোদ্ধা মন্নান ফকির সন্ত্রাসীদের ভয়ে পালিয়ে বেড়াচ্ছে বলে জানান তার পরিবারের সদস্যরা ।
এ বিষয় মুলাদী থানার অফিসার ইনচার্জ এস এম মাকসুদুর রহমান জানান, এ ঘটনায় মামলা দায়ের হয়েছে একজন আসামীকে গ্রেফতার করা হয়েছে।
এইচকেআর