ঢাকা বুধবার, ২২ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম

গৌরনদীতে দুই বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

 গৌরনদীতে দুই বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
গৌরনদীতে দুই বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশালের গৌরনদী উপজেলার হাপানিয়া গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য ও বীর মুক্তিযোদ্ধা জাকির হোসেন খলিফা (৭৫) ও উত্তর সরিকল গ্রামের বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন হাওলাদার বার্ধক্য জনিত কারনে ইন্তেকাল করেছে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার বিকেলে বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন হাওলাদারের ও শনিবার সকালে বীর মুক্তিযোদ্ধা জাকির হোসেন খলিফা রাষ্ট্রীয় মর্যাদা প্রদান ও জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

রাস্ট্রীয় মর্যাদা প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস ও থানা পুলিশের সদস্যরা। এছাড়াও বাংলাদেশ সেনা বাহিনীর পক্ষ থেকে ক্যাপেন্ট রাফসান আল হামীদের নেতৃত্বে একদল চৌকশ সেনা সদস্য অবসরপ্রাপ্ত এ সেনা সদস্যের কফিনে শেষ শ্রদ্ধা নিবেদন করেছেন।

এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ