ঢাকা বুধবার, ২২ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম

আগৈলঝাড়ায় ৫০তম জাতীয় সমবায় দিবস পালিত

 আগৈলঝাড়ায় ৫০তম জাতীয় সমবায় দিবস পালিত
আগৈলঝাড়ায় ৫০তম জাতীয় সমবায় দিবস পালিত
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায় উন্নয়ন’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বরিশালের আগৈলঝাড়ায় ৫০তম জাতীয় সমবায় দিবস বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে পালিত হয়েছে।

শনিবার সকালে উপজেলা প্রশাসন ও সমবায় দপ্তরের যৌথ আয়োজনে দিবসটি উপলক্ষে শহীদ সুকান্ত আব্দুল্লাহ হল রুমে স্বাস্থ্যবিধি মেনে আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবুল হাশেম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সভায় বিশেষে অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, রফিকুল ইসলাম তালুকদার, উপজেলা সমবায় কর্মকর্তা মো. কামরুজ্জামান, আগৈলঝাড়া প্রেসক্লাব সভাপতি সরদার হারুন রানা, কন্যা শিশু এ্যাডভোকেশী ফোরামের উপজেলা সভাপতি এলিনা জাহিন পুতুল, ও উপজেলা যুবলীগের সহ-সভাপতি আব্দুল্লাহ লিটনসহ প্রমুখ।

উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত বলেন, সমবায়ীদের সরকার প্রণোদনা দিয়েছে। সমবায়ের মাধ্যমে প্রশিক্ষণ গ্রহণ করে আর্থ-সামাজিক উন্নয়ন ঘটানো সম্ভব। এ সব সমবায় সমিতি শেয়ার ও সঞ্চয়ের মাধ্যমে পুঁজিগঠন, বিনিয়োগ, কর্মসংস্থান, উৎপাদন, বিপণন প্রভৃতি কার্যক্রমের মাধ্যমে নিজেদের ভাগ্য উন্নয়নসহ সামগ্রিক আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।

 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ