ঢাকা শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলক চ্যাটার্জির মৃত্যুতে বরিশাল প্রেসক্লাবের শোক সিনিয়র সাংবাদিক পুলক চ্যাটার্জির মৃত্যুতে এসএম জাকির হোসেনের শোক  বরিশালের জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জি আর নেই বাবুগঞ্জে ‍ইয়াবাসহ ঘরজামাই গ্রেপ্তার মুলাদীতে জুয়া খেলতে নিষেধ করায় মারধরের অভিযোগে গৃহবধূর আত্মহত্যা মেঘনার তীর ধসে নদীতে পড়ে নিখোঁজ রাকিবের মরদেহ উদ্ধার, সন্ধান মেলেনি বিজিবি সদস্যর  ভোলায় কাজ না করেই চার প্রকল্পের পুরো টাকা লোপাট সৌদি আরবকে ঘিরে ফেলছে ইরান, নতুন সংকটে মধ্যপ্রাচ্য গৌরনদীতে পৃথক দুর্ঘটনায় প্রাণ গেল দুই মোটরসাইকেল চালকের হারানো অস্ত্র উদ্ধারে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা করলো র‍্যাব-৮
  • সাকিবের কেকেআরের মুখোমুখি মোস্তাফিজের রাজস্থান 

    সাকিবের কেকেআরের মুখোমুখি মোস্তাফিজের রাজস্থান 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মোস্তাফিজের রাজস্থান রয়্যালসের প্রতিপক্ষ সাকিবের কলকাতা নাইট রাইডার্স। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ম্যাচ শুরু শনিবার (২৪ এপ্রিল) রাত ৮টায়।

    সময়টা একেবারেই ভালো যাচ্ছে না রাজস্থান-কলকাতা কারোই। ৪ ম্যাচে দু’দলই জিতেছে মোটে ১টি করে। আছে পয়েন্ট টেবিলের তলানিতে। টানা ব্যর্থতায় আগের ম্যাচেই কেকেআর স্কোয়াডে জায়গা হারিয়েছেন সাকিব আল হাসান। এ ম্যাচেও তার খেলার সম্ভাবনা ক্ষীণ। সেক্ষেত্রে চার বিদেশি কোটায় দেখা যাবে মরগ্যান-আন্দ্রে রাসেল-নারাইন-কামিন্সকে।

    অন্যদিকে আসরের শুরু থেকেই রাজস্থান লড়ছে ইনজুরির সঙ্গে। প্রতিটি ম্যাচে সুযোগ পেলেও নিজেকে সেভাবে মেলে ধরতে পারছেন না টাইগার সেনসেশন মোস্তাফিজুর। তবুও এ ম্যাচে দেখা মিলতে পারে তার।

    এ পর্যন্ত দু’দলের ২৩ সাক্ষাতে কলকাতার ১২ জয়ের বিপরীতে ১০ বার জিতেছে রাজস্থান।


    /ইই
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ