গৌরনদীতে জাতীয় সমবায় দিবস পালিত

বরিশালের গৌরনদীতে ৫০তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের উদ্যোগে শনিবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
র্যালী শেষে শহীদ সুকান্ত বাবু মিলনায়তনে বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ের উন্নয়ন শীর্ষক আলোচনা সভায় উপজেলা নির্বাহি অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস এর সভাপতিত্বে অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফরহাদ হোসেন মুন্সী, পৌর আওয়ামীলীগের সভাপতি মনির হোসেন মিয়া, উপজেলা সমবায় কর্মকর্তা মো. আবুল বাশার রাঢ়ী, গৌরনদী উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. গিয়াস উদ্দিন মিয়া, আনন্দ টিভি’র বুরে্যা প্রধান কাজী আল আমীন। কেডিট ইউনিয়নের ম্যানেজার ফারুক হোসেনের সঞ্চলনায় বক্তব্য রাখেন নলচিড়া কো-অপারেটি কেডিট ইউনিয়নের সাবেক সভাপতি বাদশা ফকির, সভাপতি আল আমীনসহ আরো অনেকে।
এইচকেআর