ঢাকা বুধবার, ২২ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম

এসোসিয়েশন অব বিল্ডিং কনসালটেন্স বরিশালের নির্বাচন সম্পন্ন

 এসোসিয়েশন অব বিল্ডিং কনসালটেন্স বরিশালের নির্বাচন সম্পন্ন
এসোসিয়েশন অব বিল্ডিং কনসালটেন্স বরিশালের নির্বাচনে বিজয়ীরা
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বিপুল উৎসহ উদ্দিপনার মধ্যে দিয়ে এ্যাসোসিয়েশন অব বিল্ডিং কনসালটেন্টস্ বরিশাল এর দ্বি-বার্ষিকী নির্বাচন সম্পন্ন হয়েছে। শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিরতিহীনভাবে নগরীর বরিশাল ক্লাব মিলনায়তনে গোপন ব্যালটে ভোগ গ্রহণ অনুষ্ঠিত হয়।

নির্বাচনে নির্ধারিত ১৫টি পদের মধ্যে ১২টি পদে ভোট গ্রহণ হয়। বাকি তিনটি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ভোট গ্রহণ শেষে বিকাল সাড়ে ৪টার দিকে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার প্রকৌশলী মো. নুরুল হক।

ঘোষিত ফলাফলে আগামী ২০২২-২২ সালের অর্থাৎ দুই বছরের জন্য প্রকৌশলী মো. শাহাদাৎ শরীফ ৪৫ ভোটে সভাপতি নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বি এ.এফ.এম হারুন অর রশিদ পেয়েছেন ৩১ ভোট। এছাড়া প্রকৌশলী মো. জাহিদুল ইসলাম ৪২ ভোটে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বি রিয়াদুল আহসান পেয়েছেন ৩৫ ভোট।

এছাড়া সহ-সভাপতি মো. হাফিজুর রহমান ৫৫, মো. ওয়াহিদুজ্জামান খান ২১, সহ-সাংগঠনিক মো. রিয়াফ শরীফ ৫০, অর্থ সম্পাদক মো. মনির আহমেদ ৪২, প্রচার ও দপ্তর সম্পাদক মো. সাইফুল ইসলাম সজিব ৩৯, ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মো. তরিকুল ইসলাম রুবেল ৪৩, শিক্ষা, প্রশিক্ষণ ও আইন বিষয়ক সম্পাদক আকাশ চন্দ্র দাস ৪৫, বিজ্ঞান ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. তোফাজ্জেল হোসেন ৫১ এবং মো. মুহাইমিনুল ইসলাম আবির ৫১ ও মোহাম্মদ শহিদুল্লাহ ৫০ ভোট পেয়ে কার্যকরী সদস্য নির্বাচিত হয়েছেন।

এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলাম শামীম, সাংগঠনিক সম্পাদক মো. শাহ আলম সিকদার ও ধর্ম বিষয়ক সম্পাদক মো. সিরাজুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

শান্তিপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত নির্বাচনে প্রধান নির্বাচন কর্মকর্তার দায়িত্বে ছিলেন প্রকৌশলী মো. নুরুল হক। এছাড়া উপ-নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন প্রকৌশলী মো. আক্তার হোসেন, প্রকৌশলী ফিরোজ আহমেদ খান ও প্রকৌশলী এস.কে ওঝা।

প্রধান নির্বাচন কমিশনার প্রকৌশলী মো. নুরুল হক জানান, ‘এ্যাসোসিয়েশন অব বিল্ডিং কনসালটেন্টস্ বরিশাল এর নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৮৮ জন। এদের মধ্যে ৭৭ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

নির্বাচন সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে থানা পুলিশ সদস্যরা সহযোগিতা করেন। এছাড়া বরিশাল সিটি কর্পোরেশনের কর্মকর্তাগণ ও বিভিন্ন কোম্পানির প্রতিনিধিরা নির্বাচন পর্যবেক্ষণ করেন।


এসএম
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ