বরিশালে অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

বরিশালে করোনা সংকট মোকাবেলায় অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।
আজ শুক্রবার (৫ নভেম্বর) বিকেলে জেলা প্রশাসন ও প্রাইম ব্যাংক এর আয়োজনে নগরীর শহীদ আবদুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে দেড় হাজার দরিদ্র অসহায় মানুষের মাঝে প্রধান অতিথি হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাইম ব্যাংক লিমিটেড বরিশাল শাখার ব্যবস্থাপক মোহাম্মদ ফরিদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার ও এনডিসি মোঃ নাজমূল হুদা প্রাইম ব্যাংক লিমিটেড’র উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ জিয়াউর রহমান, প্রাইম ব্যাংক লিমিটেড’র হেড অব ব্রান্ড এন্ড কমিউনিকেশন সালেক শাহরিয়ার প্রমুখ উপস্থিত ছিলেন।
খাদ্য সামগ্রী বিতরণের আগে সংক্ষিপ্ত আলোচনায় অংশগ্রহণ করেন আগত অতিথিরা।
প্রসংগত, উপহার সামগ্রী হিসেবে ৭ কেজি চাল, ২ কেজি ডাল, ২ কেজি আটা, ১ কেজি চিনি ও ১ কেজি করে লবণ বিতরণ করা হয়েছে।
এমবি