৬৫ কেজি গাঁজাসহ বরিশালের ২ মাদক ব্যবসায়ী আটক
দিনাজপুরের বীরগঞ্জে অভিযান চালিয়ে গাঁজা উদ্ধারসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১৩ দিনাজপুর। আজ (বৃহস্পতিবার) দুপুরে বীরগঞ্জ উপজেলার দলুয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে ৬৫ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ ওই তিনজনকে আটক করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি এ্যাম্বুলেন্স জব্দ করা হয়।
আটককৃতরা হলন ঝালকাঠি জেলার রাজাপুর থানার চল্লিশ কাহনিয়া এলাকার মো. খোকন শরীফ (৩৭), আগৈলঝাড়া থানার জয়রামপট্টির মো. জাহিদ(২৫) ও কুষ্টিয়া জেলার মিরপুর থানার মিরপুর বাজার পাড়ার মোছা. সাজেদা (৩৬)।
এ ঘটনায় আইন ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন।
এমবি