বরিশালে সংস্কৃতিকর্মীদের বৃক্ষ রোপণ

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ, নগরীর সাংস্কৃতিক কর্মী ও সাংবাদিকরা গাছের চারা রোপণ করেছেন। আজ বৃহস্পতিবার শহীদ মিনার চত্বরে একটি রুদ্রপলাশের চারা রোপণ করেন তারা।
এসময় উপস্থিত ছিলেন বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি নজমুল হোসেন আকাশ, সচেতন নাগরিক কমিটির আহ্বায়ক অধ্যাপিকা শাহ সাজেদা, নাট্যব্যক্তিত্ব সৈয়দ দুলাল, কাজল ঘোষ, শুভঙ্কর চক্রবর্তী, বরিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি নজরুল বিশ্বাস, সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক দেবাশীষ চক্রবর্তী, সাংবাদিক সুশান্ত ঘোষ, শিক্ষক ও সংস্কৃতিকর্মী মিন্টু কুমার কর, পরিবেশ কর্মী সুভাষ চন্দ্র দাস প্রমুখ।
এমবি