ঢাকা বুধবার, ২২ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম

আগৈলঝাড়ায় ইউপি নির্বাচন উপলক্ষে প্রার্থীদের সাথে আইন-শৃংখলা বিষয়ক মতবিনিময়

আগৈলঝাড়ায় ইউপি নির্বাচন উপলক্ষে প্রার্থীদের সাথে আইন-শৃংখলা বিষয়ক মতবিনিময়
আগৈলঝাড়ায় ইউপি নির্বাচন উপলক্ষে প্রার্থীদের সাথে আইন-শৃংখলা
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিতব্য বরিশালের আগৈলঝাড়া উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে ইউপি সদস্য প্রার্থীদের সাথে আইন-শৃংখলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

জানা গেছে, উপজেলা প্রশাসন ও নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে বুধবার দুপুরে শহীদ সুকান্ত আব্দুল্লাহ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল হাশেম এর সভাপতিত্বে আইন-শৃংখলা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত বরিশাল জেলা ম্যাজিষ্ট্রেট রকিবুর রহমান খান।
এসময় আরও বক্তব্য রাখেন, বিশেষ অতিথি অতিরিক্ত পুলিশ সুপার গৌরনদী সার্কেল মো. আব্দুর রব, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মাদ নুরুল আলম, আগৈলঝাড়া উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত।

আইন-শৃংখলা বিষয়ক মতবিনিময় সভায় উস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নেহের নিগার তনু, আগৈলঝাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম ছরোয়ার, উপজেলা ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, রফিকুল ইসলাম তালুকদার, পরিদর্শক (তদন্ত) মাজহারুল ইসলাম, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সহিদুল্লাহ, গৌরনদী নির্বাচন কর্মকর্তা মিজানুর রহমান তালুকদারসহ প্রমুখ।

সভায় বরিশাল জেলা ম্যাজিষ্ট্রেট রকিবুর রহমান খান বলেন, আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ ভাবে পরিচালনা করতে সকল ইউপি সদস্য প্রার্থীদের সহযোগিতা করতে হবে। নির্বাচন নিয়ে কোন রকম অপ্রীতিকর ঘটনা ঘটলে তাদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ