ঢাকা বুধবার, ২২ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম

ববির মেডিকেল সেন্টারে ভ্যাকসিন প্রদান কার্যক্রম শুরু

ববির মেডিকেল সেন্টারে ভ্যাকসিন প্রদান কার্যক্রম শুরু
ববির মেডিকেল সেন্টারে ভ্যাকসিন প্রদান কার্যক্রম শুরু
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশাল বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে কোভিড-১৯ এর ভ্যাকসিন প্রদান কার্যক্রম। বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে  এবং বরিশাল সিটি কর্পোরেশনের সহযোগিতায়  ০৩ ও ০৪ নভেম্বর সকাল ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত  বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে শিক্ষার্থীদের  কোভিড-১৯ এর ভ্যাকসিন  প্রদান কার্যক্রম চলবে।

বুধবার (৩ নভেম্বর) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে এ কার্যক্রম শুরু হয়। আজ প্রথম দিনে সিনোফার্মের ১ম ডোজ ভ্যাকসিন নিয়েছেন ২২৭ জন শিক্ষার্থী এবং ২য় ডোজ  ভ্যাকসিন নিয়েছেন ৯২ জন শিক্ষার্থী। ১ম ও ২য় ডোজ নিয়ে মোট ৩১৯ জন শিক্ষার্থী নিয়েছেন করোনা ভ্যাকসিন।

এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. খোরশেদ আলম, সহকারী প্রক্টর মো. মিজানুর রহমান, ড. মো. মাহফুজ আলম, মোঃ সানবিন ইসলাম, মো. মাজেদুল ইসলাম, মেডিকেল অফিসার ডাঃ তানজীন হোসেন, ডাঃ শাম্মী আরা নিপা, নিরাপত্তা কর্মকর্তা সানোয়ার পারভেজ লিটন, মেডিকেল এসিস্ট্যান্ট সৈয়দ বাহাউদ্দীনসহ বিসিসির কর্মকর্তা ও রেডক্রিসেন্টের স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন।

এ কার্যক্রমের আওতায় ববির যে সকল শিক্ষার্থীরা এখনও কোভিড- ১৯ এর ভ্যাকসিন  গ্রহণ করেনি তারা সহজেই  রেজিস্ট্রেশনের মাধ্যমে ভ্যাকসিনের ১ম ও ২য় ডোজ গ্রহণ করতে পারবে। দুইদিনে প্রায় সাতশ শিক্ষার্থী রেজিস্ট্রেশনের মাধ্যমে ভ্যাকসিন  গ্রহণ করতে পারছেন।

কোভিড-১৯ এর ভ্যাকসিন  প্রদানে বরিশাল বিশ্ববিদ্যালয়েকে সার্বিক সহোযোগিতা করায় বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ