ঢাকা সোমবার, ২৭ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএম কলেজে হোস্টেল সংকটে নেই কোন উদ্যোগ, ভোগান্তিতে শিক্ষার্থীরা  বরিশালে ৩ মাস ধরে পাসপোর্ট অফিসে পড়ে আছে ৮০০ পাসপোর্ট গৌরনদীতে ঢালাইয়ের কয়েক ঘণ্টার মধ্যেই সেতুর স্লাব ভেঙে পড়ার ঘটনায় তদন্তে দুই টিম সাবেক রাষ্ট্রপতি হামিদ-সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ উজিরপুরে যুবদলের সম্পাদকসহ ৩ জনকে কুপিয়ে জখম বরিশাল বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা মেধাবৃত্তি প্রদান জুলাই আন্দোলনে নিহত মামুনের পরিবারের মানবতার জীবনযাপন লন্ডনে ব্যারিস্টার ডিগ্রি অর্জন করলেন লালমোহনের কৃতি সন্তান মনিরুল ইসলাম ৯৮ মামলায় ৯৯ দিন রিমান্ডে ছিলাম, আইনজীবীদের সঙ্গে সাক্ষাতের সুযোগ চাই বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
  • এবার সাফল্য দেখাল তাসকিন

    এবার সাফল্য দেখাল তাসকিন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    শ্রীলংকার বিপক্ষে কেন্ডি টেস্টের প্রথম ইনিংসে নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হকের সেঞ্চুরি আর তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও লিটন দাসের ফিফটিতে ভর করে ৭ উইকেটে ৫৪১ রান নিয়ে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। 

    শুক্রবার তৃতীয় দিনের মধ্যাহ্ন বিরতির ঠিক আগে ব্যাটিংয়ে নেমে ১১ রান করে লাঞ্চে যায় শ্রীলংকা। বিরতি থেকে ফিরে ব্যাটিংয়ে নেমে উড়ন্ত সূচনা করেন লংকান দুই ওপেনার দিমুথ করুনারত্নে ও লাহিরু থিরিমান্নে। 

    উদ্বোধনীতে তারা ১১৪ রানের জুটি গড়েন। তাদের এই জুটি ভাঙেন মেহেদী হাসান মিরাজ। এই অফ স্পিনারের শিকারে পরিনত হয়ে সাজঘরে ফেরেন ১২৫ বলে ৮টি চারের সাহায্যে ৫৮ রান করা লাহিরু থিরিমান্নে।

    তিনে ব্যাটিংয়ে নামা ওসাদা ফার্নান্দো হাত খুলে খেলার আগেই তাকে সাজঘরে ফেরান তাসকিন আহমেদ। বাংলাদেশি এই গতিময় পেসারের বলে উইকেটকিপার লিটন দাসের হাতে ক্যাচ তুলে দিয়ে ফেরেন ফার্নান্দো। তার আগে ৪৩ বলে ৪টি বাউন্ডারিতে করেন ২০ রান। তার বিদায়ের মধ্য দিয়ে ১৫৭ রানে ২ উইকেট হারায় শ্রীলংকা।

    এ রিপোর্ট লেখা পর্যন্ত শ্রীলংকার সংগ্রহ ২ উইকেটে ১৭৮ রান। ৬৭ ও ১৯ রানে ব্যাট করছেন অধিনায়ক করুনারত্নে ও সাবেক অধিনায়ক অ্যাঞ্জোলো ম্যাথিউস। এখনও ৩৬৩ রানে পিছিয়ে রয়েছে শ্রীলংকা।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ