ঢাকা শনিবার, ২৯ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • উজিরপুরে আলফা, মাহিন্দ্রা ও অটো শ্রমিক ইউনিয়নের মতবিনিময় সভা  হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১
  • তেল ও ডালের দাম বাড়ালো টিসিবি

    তেল ও ডালের দাম বাড়ালো টিসিবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বেসরকারি পর্যায়ে সয়াবিন তেল ও ডালের দাম বাড়ায় সরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) সয়াবিন তেল ও মসুর ডালের দাম বাড়িয়েছে।

    মঙ্গলবার (২ নভেম্বর) টিসিবির মুখপাত্র হুমায়ুন কবির এসব তথ্য নিশ্চিত করেছেন।

    টিসিবি প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল দাম বাড়িয়ে ১১০ টাকা এবং প্রতিকেজি মসুর ডাল বিক্রি করবে ৬০ টাকা।

    বুধবার (৩ নভেম্বর) থেকে টিসিবি বাড়তি দামে পণ্য দুটি বিক্রি করবে।

    টিসিবির মুখপাত্র জানান, নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে সাধারণ আয়ের জনগণের সহায়তার জন্য দেশের মহানগর, জেলা ও উপজেলায় চারশ’ থেকে সাড়ে চারশ’ ভ্রাম্যমাণ ট্রাকে এই বিক্রি কার্যক্রম ২৮ নভেম্বর পর্যন্ত চলবে।

    টিসিবি জানায়, একজন ক্রেতা একবারে সর্বোচ্চ ২ কেজি চিনি, ২ কেজি মসুর ডাল, ২ লিটার বোতলজাত সয়াবিন তেল ও আড়াই কেজি পেঁয়াজ কিনতে পারবেন।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ