ঢাকা মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
শ্মশান দিপালী উপলক্ষে

বরিশালে আদী মহা শ্মশানে নিরাপত্তানজোরদার

বরিশালে আদী মহা শ্মশানে নিরাপত্তানজোরদার
বরিশালে আদী মহা শ্মশানে নিরাপত্তানজোরদার
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

শ্মশান দিপালী উপলক্ষে বরিশালের আদী মহা শ্মশানে নিরাপত্তানজোরদার করা হয়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় শ্মশানের নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে ড্রোন ক্যামেরার মাধ্যমে সার্বক্ষনিক নজরদারি করা হবে। এর পাশাপাশি শ্মশান এলাকায় পোশাকধারী পুলিশের পাশাপাশি গোয়েন্দা বিভাগ এবং সাদা পোশাকে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করবেন। ধর্ম যার যার উৎসব সবার এ বিষয়টি মাথায় রেখে সনাতন ধর্মাবলম্বিদের দিপালী উৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে বলে আশাবাদী বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার আলী আশরাফ ভূইয়া।

এর আগে মঙ্গলবার বেলা ১২টার দিকে তিনি শ্মশান দিপালী উৎসব উপলক্ষে বরিশালের আদী শ্মশান পরিদর্শনে যান নগর পুলিশের দক্ষিণ জোনের এই কর্মকর্তা। এসময় তিনি শ্মশানের সার্বিক আইন-শৃঙ্খলা কার্যক্রম পরিদর্শনের পাশাপাশি নিজ হাতে ড্রোন ক্যামেরা উড়িয়ে নিরাপত্তা কার্যক্রম প্রত্যক্ষ করেন।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ