ঢাকা মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম

রহমতপুর ইউপি নির্বাচনে হাতুড়ি প্রতীকের প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল

রহমতপুর ইউপি নির্বাচনে হাতুড়ি প্রতীকের প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

তৃতীয় ধাপের আসন্ন ইউপি নির্বাচন উপলক্ষে বাবুগঞ্জের সদর ইউনিয়ন রহমতপুর ইউনিয়নের  প্রার্থীরা উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে মনোনয়ন দাখিল করছেন। ১ নভেম্বর উপজেলা নির্বাচন অফিসার সাইফুল ইসলামের কাছে মনোনয়ন দাখিল করেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মনোনীত হাতুড়ি প্রতীকের প্রার্থী মো.শাহিন হোসেন। হাতুড়ি প্রতীকের মনোনয়ন দাখিল উপলক্ষে হাজার হাজার নেতাকর্মী উপজেলা চত্তরে হাতুড়ি প্রতীকের মিছিল নিয়ে হাজির হয়। এসময় উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়।

মনোনয়নপত্র জমাদানকালে উপস্থিত ছিলেন, জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি অধ্যাপক নজরুল ইসলাম নিলু, সাধারণ সম্পাদক ও সাবেক এমপি শেখ মো. টিপু সুলতান, কেন্দ্রীয় নেতা টিএম শাহজাহান, উপজেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি অধ্যাপক গোলাম হোসেন, জেলা ওয়ার্কার্স পার্টির নেতা মুজাম্মেল হক ফিরোজ, চাঁদপাশা ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান সবুজ, যুবমৈত্রীর সাধারণ সম্পাদক হাসানুর রহমান পান্নু।

ওয়ার্কার্স পার্টির মনোনীত হাতুড়ি প্রতীকের প্রার্থী মো.শাহিন হোসেন বলেন, আসন্ন ইউপি নির্বাচনে জননেতা রাশেদ খান মেনন’র মনোনীত প্রার্থী হিসাবে হাতুড়ি প্রতীক নিয়ে রহমতপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থিতা করছি। সুষ্ঠু ও সুন্দর পরিবেশে বজায় থাকলে হাতুড়ি প্রতীক বিজয় হবে বলে বিশ্বাস করি। আমি নির্বাচিত হতে পারলে ইউনিয়নের অবহেলিত মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করবো।
    

 


এমবি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ