ঢাকা মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম

হিজলায় শিশু ধর্ষণ চেষ্টার মামলার আসামি গ্রেফতার

হিজলায় শিশু ধর্ষণ চেষ্টার মামলার আসামি গ্রেফতার
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশালের হিজলা উপজেলার হিজলা গৌরবদি ইউনিয়নের কাকুরিয়া গ্রামের সাদ্দাম রাড়ী ৯ বছরের শিশু কন্যা তৃতীয় শ্রেণীর স্কুল পড়ুয়া ছাত্রীকে পার্শ্ববর্তী শংকরপাশা গ্রামের ইদ্রিস মাঝির বখাটে ছেলে দুই সন্তানের জনক দেলু মাঝি ধর্ষণের চেষ্টা করে।

সরেজমিনে জানা যায়, ২৭ অক্টোবর বিকাল তিনটার দিকে শিশুটি গরুর ঘাস কাটার জন্য বাড়ির পাশের ধানক্ষেতে যায়।

তখন বখাটে দেলু মাঝি শিশুটিকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। মেয়েটি ডাকচিৎকার দিলে পাশের বাড়ির লোকজন এসে মেয়েটিকে উদ্ধার করেন। ‍এসময় দেলু মাঝি পালিয়ে যায়।

ওই ঘটনায় ১ নভেম্বর মেয়ের মা মরিয়ম বেগম বাদী হয়ে হিজলা থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন।

মামলার কয়েক ঘণ্টা পরেই বখাটে দেলু মাঝিকে হিজলা থানা পুলিশ গ্রেফতার করেছে।

হিজলা থানার অফিসার ইনচার্জ ইউনুস মিয়া বলেন, ধর্ষণ বা ধর্ষণের চেষ্টার মত ঘটনার সাথে হিজলা থান  পুলিশের কোন আপোষ নেই।


এমবি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ