আগৈলঝাড়ায় ৩৩৩ নম্বরে ফোন দিয়ে খাদ্য সহায়তা পেল শতাধিক পরিবার

আগৈলঝাড়ায় ৩৩৩ নম্বরে ফোন করে খাদ্যসহায়তা পেল করোনা মহামারি দুর্যোগে কাজ না থাকা শতাধিক পরিবার।
অনেকে লজ্জায় সাহায্যও চাইতে পারছে না। এসব মানুষের অসহায়ত্বের কথা ভেবে সরকার চালু করে জাতীয় কল সেন্টার। অসহায় মানুষরা ৩৩৩ নম্বরে ফোন করলে তাদের খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে। তাই উপজেলা প্রশাসনের মাধ্যমে অসহায় দরিদ্র মানুষ ফোন কলের মাধ্যমে এই খাদ্য সহায়তা পাচ্ছেন।
সোমবার সকালে উপজেলা পরিষদের সামনে অসহায় দরিদ্র মানুষদের মাঝে বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবুল হাশেম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোশাররফ হোসাইন, একাডেমিক সুপার ভাইজার প্রাণ কুমার ঘটক।
এমবি