ঢাকা মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • সুষ্ঠু ও সুন্দর ক্রীড়া পরিবেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী           পিরোজপুরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত পরীক্ষার্থী দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা নিরাপদ সড়কের দাবিতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ঝালকাঠির জীবা আমিনা  সচেতনতার অভাবে অসংখ্য শিশু হাম-রুবেলায় প্রাণ হারাচ্ছে: তথ্যমন্ত্রী  পদোন্নতির পর ওএসডি হলেন বরিশালের বিভাগীয় কমিশনার সংরক্ষিত নারী আসনে ৩৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন চরমোনাই পীর এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু
  • বরাদ্দকৃত টাকার হিসাব চাওয়ায়

    বিদ্যালয় সভাপতিকে লাঞ্ছিত করলো সহকারী শিক্ষক

    বিদ্যালয় সভাপতিকে লাঞ্ছিত করলো সহকারী শিক্ষক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার বামনা উপজেলার ৫৬ নং চলাভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক মো. আঃ হাই দীর্ঘ দিন থেকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্বে রয়েছেন। আর এ সুযোগ কাজে লাগিয়ে তিনি বিদ্যালয়ের বিপুল পরিমান অর্থ লুটপাট করেছেন বলে অভিযোগ করেছেন একই বিদ্যালয়ের সভাপতি আসমা আক্তার।

    আসমা আক্তার অভিযোগ করে বলেন,  শনিবার (৩০ অক্টোবর) বিদ্যালয় হল রুমে ম্যানেজিং কমিটির সভা চলাকালিন আমি তার কাছে বিদ্যালয়ের আর্থিক হিসাব জানতে চাইলে আমিসহ সকল সদস্যদের সাথে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অসৌজন্য মূলক আচারন করে সভা পন্ড করে দেন। সভায় ২০২০-২১ অর্থ বছরের ক্ষুদ্র মেরামত ও স্লিপের বরাদ্দ কৃত টাকার খরচের হিসাব জানতে চাইলে হিসাব না দিয়ে সে সকল সদস্যদের সামনে আমার সাথে উত্তেজিত হন। তার ব্যবহারকৃত ডাইরী ও খাতা ছুড়ে ফেলে দিয়ে আমাকে লাঞ্ছিত করেন। এ সময় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হুমকি দিয়ে বলেন ম্যানেজিং কমিটির সভাপতি আমার কোন কাজে লাগে না। আপনি সভাপতি আর বিদ্যালয়ে আসবেন না। বিদ্যালয়ের নামে বরাদ্দকৃত অর্থ বিদ্যালয়ের ব্যাংক হিসাব থেকে উত্তোলন না করে আঃ হাই নিজ ব্যাংক হিসাবে জমা রেখে ইচ্ছে মত খরচ করেছেন।
    বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সভাপতি আসমা আক্তার আরো জানান, আমাকে লাঞ্ছিত করার বিষয়টি আমি বামনা ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তাকে অবহিত করেছি।

    এ ব্যাপারে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আঃ হাই বলেন, আমি কোন আর্থিক অনিয়ম করিনি। শনিবার বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সভা সুন্দর ভাবে সম্পন্ন হয়েছে। স্কুল শুরু থেকে আমি অনেক অর্থ ব্যয় করেছি তাই পরিচিতি বোর্ডে আমার নামের সামনে প্রধান শিক্ষক লিখেছি। আমি বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ পেয়ে ছিলাম, যা আমার সার্ভিস বুকে লেখা রয়েছে।
    এ ব্যাপারে বামনা উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা নির্মল চন্দ্র শীল বলেন, আমি বিষয়টি খতিয়ে দেখবো।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ