ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা কুয়াকাটায় মাদক সেবনের অপরাধে দুই চালকে কারাদণ্ড দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা
  • মঠবাড়িয়ায় কিশোর নির্যাতনের ঘটনায় মামলা

    মঠবাড়িয়ায় কিশোর নির্যাতনের ঘটনায় মামলা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মোবাইল ফোন চুরির অভিযোগ মঠবাড়িয়ায় ছিন্নমুল কিশোরকে নির্মম নির্যাতন,শিরোনামে মতবাদ পত্রিকায় সংবাদ প্রকাশের পর আজ শুক্রবার সকালে মামলা হয়েছে। ওই আহত কিশোরের  মামা শহিদুল ইসলাম বাদি হয়ে ৩ জন নামীয় ও অজ্ঞাত ৪ জনের বিরুদ্ধে মঠবাড়িয়া থানায় হত্যাচেষ্টার অভিযোগে এ মামলা করেন। 

    আসামীরা হলো- উপজেলার হোগলপাতি  গ্রামের  মৃত. আঃ সামাদ হাজীর ছেলে ওষুধ ব্যববসায়ি সোহাগ (২৬), মেয়ে দুলু (৩২) ও ছোমেদ মাতুব্বরের ছেলে বেল্লাল (৩০)।

    মামলা ও আহত সূত্রে জানা গেছে, পিরোজপুরের মঠবাড়িয়ায় মোবাইল চোর সন্দেহে সানাউল (১৩) নামে ছিন্নমূল কিশোরকে গত বুধবার রাতে উপজেলার হোগলপাতি গ্রামে সোহাগ এর মালিকানাধির ওষুধের দোকানে আটকিয়ে সোহাগসহ বেশ কয়েকজন প্লাস দিয়ে শরীরের বিভিন্ন স্থানে নির্মম নির্যাতন চালায়। সংবাদ পেয়ে গভীর রাতে স্থানীয় চৌকিদার জসিম উদ্দিন ও ইউপি সদস্য জাকিরে হোসেন আহত কিশোর সানাউলকে উদ্ধার করে প্রথমে থানায় নিয়ে আসলে পুলিশ হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেন। 
    মঠবাড়িয়া থানর ওসি মাসুদুজ্জামান মামলা সত্যতা নিশ্চিত করে বলেন, আসামী গ্রেপ্তারের চেষ্টা অব্যহত রয়েছে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ