আগৈলঝাড়ায় মঈন আব্দুল্লাহর জন্মদিনে দোয়া মোনাজাত

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও কৃষক লীগের প্রতিষ্ঠাতা সাবেক মন্ত্রী শহীদ আব্দুর রব সেরনিয়াবাতের নাতি, বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি, পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরীবিক্ষণ কমিটির আহবায়ক (মন্ত্রী) আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি’র মেজ ছেলে, বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ’র ভাই এফবিসিসিআই এর পরিচালক ও বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য সেরনিয়াবাত মঈন উদ্দিন আব্দুল্লাহর জন্মদিন উপলক্ষে আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে শনিবার বাদ মাগরিব উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
দোয়া-মোনাজাতে উপস্থিত ছিলেন আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী লীগ নেতা ফরহাদ তালুকদার, শফিকুল ইসলাম সকুল সেরনিয়াবাত, উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল্লাহ লিটন, যুবলীগ নেতা ফয়জুল সেরনিয়াবাত, উপজেলা ছাত্রলীগের সভাপতি মিন্টু সেরনিয়াবাত, সাধারণ সম্পাদক জাকির পাইকসহ প্রমুখ।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা ফজলুল হক।
এমবি