যুক্তরাষ্ট্র-বাংলাদেশ টেকসই সম্পর্ককে শক্তিশালীকরণ বিষয়ক স্টেম সেমিনার অনুষ্ঠিত

বরিশালে ছাত্র-কেন্দ্রিক স্টেম শিক্ষার বিকাশের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র-বাংলাদেশ টেকসই সম্পর্ককে শক্তিশালী করণ বিষয়ক স্টেম সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার বেলা ১২ টায় শিক্ষা এবং সাংস্কৃতিক সমাজ এর আয়োজনে হোটেল গ্র্যান্ড পার্ক এর সাউথগেট সম্মেলন কক্ষে এই সেমিনার অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট বরিশাল জসীম উদ্দীন হায়দার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসিএস-এডুকেশন অ্যান্ড কালচারাল সোসাইটি’র নির্বাহী পরিচালক কাজী নাসরিন সিদ্দিকা।
বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ সোহেল মারুফ। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অঞ্চল বরিশালের উপ-পরিচালক মোঃ আনোয়ার হোসেন, জেলা শিক্ষা অফিসার জাহাঙ্গীর হোসাইন। এছাড়াও প্রায় শতাধিক নারী শিক্ষক উপস্থিত ছিলেন।
অতিথিরা আলোচনায় বিষয়বস্তু তুলে ধরে আলোচনা করেন। পাশাপাশি নারী শিক্ষা বিস্তার এবং নারী অধিকার প্রতিষ্ঠাসহ নারী নেতৃত্ব বিকাশের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন তারা।
এমবি